এশিয়া কাপের সর্বনিম্ন টিকিট মূল্য ১৫০

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪০
২৪ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পর্দা উঠছে এশিয়া কাপের এগারোতম আসরের। ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে ‘মাইক্রোম্যাক্স টি-২০ এশিয়া কাপ ২০১৬’ -এর টিকিটের মূল্য।
 
ক্রিকেটপ্রেমীরা সর্বনিম্ন ১৫০ টাকায় উপভোগ করতে পারবেন এই টুর্নামেন্টের খেলা। আর সর্বোচ্চ টিকিটের মূল্য ৩ হাজার টাকা।  অবশ্য বাছাইপর্বের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০ টাকা। সর্বোচ্চ ১০০ টাকা।
 
সিরিজের প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। প্রতি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। বাছাইপর্বের টিকিটি পাওয়া ইউসিবি ব্যাংকের নারায়ণগঞ্জ, কাঁচপুর ও চাষাড়া শাখায়। মূল পর্বের টিকিট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের সোনারগাঁও জনপথ রোড, বিজয়নগর, প্রগতি স্মরণী, বসুন্ধরা ও নয়াবাজার শাখায়।
 
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য:
 
গ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০০ টাকা
 
ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৫০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১৫০ টাকা
 
ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকা
আন্তর্জাতিক স্ট্যান্ড: ২০ টাকা
ক্লাব হাউজ: ২০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ২০ টাকা