স্কুলগুলোতে অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেট চালাতে প্লে স্টোরে বছর দুয়েক আগে শিক্ষা বিষয়ক সম্পূর্ণ ভিন্ন বিভাগ চালু করেছিল গুগল। সম্প্রতি অ্যাপ স্টোরটি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্কুলগুলোতে অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেট চালাতে প্লে স্টোরে বছর দুয়েক আগে শিক্ষা বিষয়ক সম্পূর্ণ ভিন্ন বিভাগ চালু করেছিল গুগল। তবে গুগলের এ কার্যক্রম গুরুত্ব পায়নি সংবাদমাধ্যমে। তবে এবার প্লে স্টোরটি বন্ধ করে দেওয়ার ঘোষনা দিয়েছে গুগল।
সম্প্রতি সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চকে গুগল জানায়, প্রতিষ্ঠানটি এডুকেশন লাইসেন্সের জন্য আর গুগল প্লে বিক্রি করবে না। সুতরাং স্কুলগুলোও আর অ্যাপগুলো বিক্রি বা বিতরণ করতে পারবে না। তবে ইতোমধ্যে বিক্রি হওয়া অ্যাপযুক্ত ট্যাবলেটগুলোর জন্য সবধরণের সাপোর্ট দিয়ে যাবে গুগল।
শিক্ষাভিত্তিক গুগল প্লে অ্যাপের কার্যক্রম ব্যর্থ হলেও গুগলের জন্য এটা বড় কোন দুঃসংবাদ না। শিক্ষাক্ষেত্রে অ্যান্ড্রয়েড ট্যাবলেট প্রচলনের উদ্দেশ্যেই স্টোরটি চালু করা হয়। তবে অ্যান্ড্রয়েড ট্যাবলেট শিক্ষাক্ষেত্রে আশানুরূপ সফলতা এনে দিতে ব্যর্থ হয়। অন্যদিকে ক্রোমবুক স্কুলগুলোতে একাই আধিপত্য বিস্তার করে। ক্রোমবুকের এ সফলতার ধারে কাছেও নেই অ্যাপল ও মাইক্রোসফট। গুগল ক্রোম ওএস-এ বড়সড় পরিবর্তন আনছে। আর তা হলে এটি আরও কার্যক্ষম হবে। ক্রোমবুকের সফলতাই শিক্ষাক্ষেত্রে অ্যান্ড্রয়েড ট্যাবলেট চালানোর যৌক্তিকতা দেখছে না গুগল।
