রাজধানীর মিরপুরের এফ ব্লক নয় নম্বর সড়কে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই হয়েছে। এ সময় এলাকাবাসী প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছিনতাইকারীদের গুলিতে আহত পথচারী আল আমীনকে (৩০) প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
