ঝিনাইদহের মহেশপুরে সেজিয়া গ্রামের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গম খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এলাকাবাসী সেজিয়া গ্রামের গম খেতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
