‘বাংলাদেশ আওয়ামী লীগ ভোগ বিলাসের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরি এমপি।
বৃহস্পতিবার সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথ বলেন তিনি।
তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলে, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কথা বলে। যারা ডিজিটাল প্রথার মাধ্যমে নাশকতা চালায় তাদের বিরুদ্ধে কথা বলে। আজ আগুন সন্ত্রাসীরা রাজপথ ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছে। তাদের প্রতিহত করার সময় এসেছে|
সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম (গিনি) এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শামস্-উল আলম হিরু, সাধারণ সম্পাদক- আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, গোলাম মোস্তফা বাবুল, সাজেদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা- আব্দুল্লাহ্-আল-মামুন, পৌর আওয়ামী লীগ সভাপতি- আহ্সানুল করিম চাঁদ প্রমুখ।
