আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক আবাসিক ছাত্রদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘এইউএসটি হল ফেস্টিভাল-২০১৬(AUST Hall Festival, 2016)’
বুধবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এইউএসটি হল কমিটির উদ্যোগে হলের এই উৎসব অনুষ্ঠিত হয়। এবারের ফেস্টিভালের স্লোগান ছিল ‘হল ইস নট এ প্লেস, ইটস এ ফিলিংস (Hall is not a place it’s a feelings)’
ফেস্টিভালের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. এ এমএম শাফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. কাজী শরীফুল আলম।
এবারের ফেস্টিভালে হলের ২০১৪ সালের ফল সেমিস্টার এবং ২০১৫ সালের স্প্রিং সেমিস্টার এর ছাত্রদের ফেয়ারওয়েল দেয়া হয়। "হল অফ ফেম-Hall of Fame" শিরোনামে এ বছরের স্যুভেনির এর মোড়ক উন্মোচন করেন প্রফেসর ড. কাজী শরীফুল আলম।
এইউএসটি হল ইনচার্জ এবং ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান বলেন, “এ ধরনের ফেস্টিভাল হলের আবাসিক ছাত্রদের পড়াশোনার পাশাপাশি বিনোদনের মাধ্যম হিসেবে সহায়ক হবে।” তিনি ফেস্টিভাল সফলভাবে সম্পন্ন করার জন্য হলের ছাত্রদের এবং আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।
আয়োজক কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র এইউএসটি হল প্রেসিডেন্ট জাওয়াদ আহমেদ, রাকিব বিন ইসলাম (সদস্য) এবং ইয়াসির আরাফাত (সদস্য) এবারের ফেস্টিভাল সফল করার জন্য হলের সকল বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেস্টিভালের বিভিন্ন ইভেন্টের সঞ্চালনায় ছিলেন এইউএসটি হলের এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের মো. ফাহিম ফয়সাল । ফেস্টিভালে হলের বর্তমান আবাসিক ছাত্রদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে ফেস্টিভালের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রুবাইয়াত চৌধুরী, ছাত্র কল্যাণ সম্পাদক ড. শ্যামল কান্তি বিশাস এবং এইউএসটি হল ইনচার্জ এবং ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান।
