২৪ ঘণ্টার মধ্যেই আবারও তুরস্কে বোমা হামলায়, নিহত ৬

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৩
তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত একটি এলাকায় বোমা হামলায় দেশটির ৬ সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এমনটাই জানায় দেশটির সেনাবাহিনী।
 
বিবৃতিতে বলা হয়, একটি সামরিক গাড়িতে রিমোট কন্ট্রোল বোমা লাগানো ছিল। এবং দূর থেকেই এটির বিস্ফোরণ ঘটানো হয়। সেসময় গাড়িটি ল্যান্ডমাইন খুঁজছিল।
 
এর একদিন আগেই বুধবার রাতে দেশটির রাজধানী আঙ্কারায় সেনাবাহিনীর বাসের উপর গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়। রয়টার্স