সাইবার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার সাংবাদিকদের এ কথা জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সাইবার হুমকি প্রতিরক্ষায় দরকারি পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত নয়।
এ খাতে উন্নয়ন করা একটি জটিল কাজ এবং এজন্য বাড়তি সময় দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, সাইবার নিরাপত্তার উন্নয়নে চলতি বছরের শেষের দিকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেবে তারা। দুই উপদেষ্টার সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পরই ওই পরিকল্পনার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, ইরানে বিস্তৃত পরিসরের সাইবার আক্রমণের পরিকল্পনা করে রেখেছিল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কুটনৈতিক পরমাণু চুক্তি চলছিল তা কোনো কারণে ব্যর্থ হলে ওই সাইবার হামলা চালানো হত।
সম্প্রতি স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ড তদন্তের স্বার্থে অ্যাপল-কে এক আসামির আইফোন আনলক করে এফবিআই-কে সহায়তার নির্দেশ দিয়েছে মার্কিন এক আদালত।
