লামায় চাদের গাড়ি উল্টে নিহত ২, আহত ৮

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫০
লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা সড়কের কলি মিয়ার ঘোনায় চাদের গাড়ি উল্টে দুইজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ৮জন।  বৃহস্পতিবার সন্ধায় এই দূঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার দোলহাজার ইউনিয়নের মো. ইলিয়াছ (৩৫) ও আব্দুল মোনাফ (৩২)। আহতদেরকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সকলে জেলে এবং মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।
 
লামা উপজেলা সদর থেকে প্রায় ৫০ কি.মি. দক্ষিণে অবস্থিত সাপেরগারা এলাকায়  একটি মৎস প্রজেক্ট থেকে মাছ ধরে আসার পথে মাছ ভর্তি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটে। লামা থানার অফিসার ইনচার্জ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।