বিএনপি কার্যালয়ে ভাঙচুর: ৫ নেতাকর্মী আটক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৯
 
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশ থেকে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তাদের গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পল্টন থানা যুবদল নেতা তোফাজ্জল হোসেন কাজল, ফারুক, জামাল এবং ছাত্রদলের একজন, শ্রমিকদলের একজন।
 
পল্টন ওসি মোর্শেদ আলম বলেন, অগ্নিসংযোগ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিক্রিয়ায় ৮ ফেব্রুয়ারি বিকেলে পদবঞ্চিতরা ছাত্রদলের অফিস ভাঙচুর করেন।