গাবতলীতে বাসের ধাক্কায় চালকের সহকারী নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৮
রাজধানীর গাবতলীতে বাসের ধাক্কায় মো. মোস্তফা (৪৬) নামের বাসচালকের এক সহকারী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে দীপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, মোস্তফা হিমাচল পরিবহনের বাসচালকের সহকারী। বাড়ি রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনে। 
 
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোস্তফার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।