বরগুনায় ২০ মণ জাটকা জব্দ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৫
বরগুনা জেলার বিষখালী নদীতে অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ডের একটি দল। এসময় তারা ২০ মণ জাটকা জব্দ ও দুইজনকে আটক করেছেন।
 
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এস এ রউফ জানিয়েছেন, শুক্রবার নদীতে দুটি ট্রলার ধাওয়া করে এসব জাটকা জব্দ করে কোস্টগার্ড। এ সময় সরোয়ার হোসেন ও শাহজাহান নামে দুইজনকে আটক করা হয়। 
 
আটক শাহজাহান ও সরোয়ারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা করেছেন। পরে জব্দকৃত জাটকা স্থানীয় দুস্থ, গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়। খবর - বাসস।