রাজধানীর বাড্ডায় জঙ্গিদের হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগের এক ইন্সপেক্টর গুরুতর আহত হয়েছেন। তার নাম বাহউদ্দিন ফারুকী (৪৫)। শুক্রবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে বাড্ডার সাঁতারকুলে এ ঘটনা ঘটে।
আহত বাহাউদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের ছুরিকাঘাতে তার মাথায় জখম হয়েছে। শুক্রবার এক জঙ্গিকে আটক করে ডিবি দক্ষিণের একটি দল। তাকে নিয়ে অভিযানে বের হয় ডিবির ওই দল। দলটি বাড্ডার সাঁতারকুল পাঁচকোণা এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা ওই জঙ্গির সহযোগীরা ডিবির ওই সদস্যদের লক্ষ করে হামলা ও গুলি চালায়। এ সময় জঙ্গিদের ছুরিকাঘাতে বাহাউদ্দিনের মাথায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
