ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। জাতীয় প্রেসক্লাবে শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৫টা পর্যন্ত।
সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মুহাম্মদ শফিকুর রহমান।
এবারের ডিইউজের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচটি প্যানেলে মোট প্রার্থী ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
