মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে শুক্রবার তিন দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি এএসএম ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল হাসান রিপন সেখানে উপস্থিত ছিলেন।
বাসস।
