রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ের একটি বাড়িতে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মিডিয়া মো: মারুফ হোসেন সরদার জানিয়েছেন, মোম্মদপুরের নবোদয় হাউজিংয়ে মওলানা আব্দুল মালেক নামে এক ব্যক্তির বাড়িতে বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
স্থানীয় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য বাড়িটিকে ঘিরে রেখেছে বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
