মেলান্দহে আওয়ামী লীগের ৫৫ প্রার্থীর দলীয় মনোনয়ন ক্রয়

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০৫
 
জামালপুরের মেলান্দহে আসন্ন ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫৫ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
 
এদের মধ্যে ১নং দুরমুঠ ইউনিয়নের ৪, ২নং কুলিয়া ৬, ৩নং মাহমুদপুরে ৩, ৪নং নাংলার ৩, ৫নং নয়ানগরে ৬, ৬নং আদ্রা ৫, ৭নং চরবানিপাকুরিয়া ৬, ৮নং ফুলকোচা ৪, ৯নং ঘোষেরপাড়া ৫, ১০নং ঝাউগড়া ৭, ১১নং শ্যামপুরে ৫জন দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছে। ১৯ ফেব্রুয়ারী রাত ৮টা পর্যন্ত ছিল দলীয় মনোনয়ন ক্রয়ের শেষ দিন।
 
৫৫ প্রার্থীর মধে যাচাই বাছাই শেষে ১১জনকে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার সুযোগ দেয়া হবে।