রেস্টুরেন্টের বাইরে একটি ব্ল্যাক বোর্ডে লেখা, কুকুরের প্রবেশাধিকার রয়েছে কিন্তু ব্যাংকারদের নয়। যত টাকাই থাকুক না কেন, মালিক আলেকজান্ডার ক্যালেট কোন অবস্থাতেই এই পেশাজীবীদের রেস্টুরেন্টে ঢুকতে দিতে নারাজ।
রেস্টুরেন্টের আরেকটি শাখা খোলার জন্য ক্যালেটের দরকার ছিল ৭০ হাজার ইউরো। এই অর্থ ঋণ পেতে ব্যাংকের দ্বারে দ্বারে ধরণা দেয়ার পর যখন সবখানেই বিমুখ হয়েছেন তখন ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধন্ত নেন ক্যালেট। ব্যাংকারদের ওপর নিষেধাজ্ঞা সম্বলিত ওই নোটিশ তার ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সূত্র: হাফিংটন পোস্ট
