যোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে নতুন এক চুক্তি স্বাক্ষর করলো ভারত ও নেপাল। শনিবার করা এই চুক্তিতে লাভবান হবে বাংলাদেশও।
চুক্তি মতে বিশাখাপত্তম থেকে নেপাল পর্যন্ত রেলযোগে মালামাল নিয়ে যাওয়ার সুযোগ থাকবে। রেল ট্রানজিটের ফলে পণ্য ভারতে সিংঘাবাদ থেকে বাংলাদেশ হয়ে নেপালে রপ্তানি হবে বলে এক বিবৃতিতে জানানো হয়।
এতে করে ট্রানজিট সুবিধা পাবে বাংলাদেশও। আরেকটি চুক্তিমতে ভারত থেকে বাংলাদেশের বাংলাবান্ধা ও নেপালের ককরভিট্টা হয়ে মালামাল আসা-যাওয়ার সুবিধা থাকবে। এছাড়া বিশাখাপত্তম বন্দর হয়েও ট্রানজিট সুবিধা পাবে নেপাল।
ভারতে চলমান ছয়দিনের সফরে নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্যিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় দুই দেশের বিরুদ্ধে রেল, বিদ্যুৎ ও সংস্কৃতি বিষয়েও কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
