কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৫২
কানাডার বিভিন্ন শহরে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 
 
অটোয়া, টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাংকুভার, আলবাট্রা, সাসকাচুয়ান থেকে খবর পাওয়া গেছে, প্রবাসী বাঙালিরা নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করছে। 
 
অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রিচলিউ ভানিয়ের সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাই কমিশনার কামরুল আহসান। অটোয়ার শিল্পীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা পরিবেশন করেন।
 
টরন্টোতে বাংলাদেশ সেন্টার, উদীচী, বায়েসসহ বিভিন্ন সংগঠন দিনটি পালন করছে। বায়েস মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। 
 
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন স্থানীয় এমপি নেথেনিয়াল স্মিথ, সিটি কাউন্সিলর জেনেট ডেভিস, ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর ও বায়েসের উপদেষ্টা ড. ফাহিম কাদির প্রমুখ।
 
অপর দিকে, গত ১৪ ফেব্রুয়ারি বিকালে মন্ট্রিয়ল নগরীর কোট দ্য নেইজ মিলনায়তনে ভিএজি, বি আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন অধ্যাপক আবুল আলম, ড. কুদরাত-ই-খোদা, ড. সৈয়দ জাহিদ অধ্যাপক বিদ্যুৎ ভৌমিক, ড. মহিউদ্দিন তালুকদার, ড. শোয়েব সাঈদ প্রমুখ। 
 
আজ ২১ মন্ট্রিয়লের সেন্টরক অডিটোরিয়ামে শুরু হয়েছে একুশের বইমেলা। মেলার আয়োজন করছে কানাডা-বাংলাদেশ সলিডারিটি।