কদমতলীতে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৮
রাজধানীর কদমতলী থানার মুরাদপুরে স্বপ্না বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার সকাল ১০টার দিকে ওই এলাকার ৩২৪ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল জানান, সম্প্রতি তার স্বামী মাহফুজ আহমেদ দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে পারিবারিক দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটতে পারে। বর্তমানে নিহতের স্বামী মাহফুজ পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।