ব্রুনাইয়ের দারুস সালামে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেয় বহু প্রবাসী বাংলাদেশি। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান দুই ভাগে বিভক্ত ছিল। প্রথমে শিশুদের চিত্রাঙ্কন এবং পরে কবিতা আবৃত্তি ও গানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী শিশুরাই এতে অংশগ্রহণ করে। তারা বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি আঁকে। এরপর কবিতা আবৃত্তি পর্ব শুরু হয়। চিত্রাঙ্কন পর্বের উদ্বোধন করেন ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হাই।
