বাংলাদেশ দূতাবাস, তাসখন্দে পালিত হল শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান (এনডিসি) বাংলাদেশ জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন। এ সময় প্রবাসী বাঙ্গালী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উজবেকিস্তানের স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভাটি শুরু হয় ভাষা শহীদ ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি গভীর সম্মানে এক মিনিট নিরবতার মাধ্যমে। শহীদ দিবস উপলক্ষে দোয়ার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী রাষ্ট্রদূত ও কাউন্সেলর পাঠ করে শোনান। উজবেকিস্তানে বসবাসরত প্রবাসী বাঙ্গালীরা দিনটির তাৎপর্য তুলে ধরে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং ভাষা শহীদের স্মৃতিরপ্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
IMG0
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি, বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ হাউজে এক কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়। উজবেকিস্তানে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূতগণ, জাতিসংঘের বভিন্নি সংস্থার প্রতিনিধিবৃন্দ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং উজবেকিস্তানের প্রাক্তন সংস্কৃতি মন্ত্রীসহ বভিন্নি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উক্ত কবিতা সন্ধ্যায়উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ৩০ টি ভাষায় কবিতা আবৃতি করা হয়।
