মুন্সীগঞ্জে ‘মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের প্রফেসর মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান, কলেজের উপাধ্যক্ষ শাহেদুল কবির, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, শহর মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন, এটিএম দেলোয়ার হোসেন, শহিদুল হোসেন ও কলেজের সহযোগী অধ্যাপক অমিত কুমার সাহা।
উদ্বোধনের পর অতিথিরা মুক্তিযুদ্ধ কর্নারে প্রদর্শিত মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র ও সচিত্র প্রতিবেদনসহ মুক্তিযুদ্ধের দলিলাদি ঘুরে দেখেন।
