রাজধানীর মহাখালীর আমতলী সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, ওই যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
