মানিকগঞ্জে জোড়া খুনে মামলা, গ্রেফতার ১

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৮
মানিকগঞ্জের সিঙ্গাইরে সালিশি বৈঠকে ভাগনেদের হাতে দুই মামা খুনের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সোমবার ভোরে জহির উদ্দিন নামের আটক একজনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
 
রবিবার সিঙ্গাইরের উত্তর গোবিন্দল গ্রামে টেনডল মোল্লা ও আজিজ মোল্লা নামের দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। তারা সম্পর্কে চাচাত ভাই। ওই হামলায় টেনডলের স্ত্রীসহ আহত হন দুইজন।