ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে থমাস পিটার নামে এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় সিটি ব্যাংকের আরও তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) থেকে এ তথ্য জানা গেছে।
থমাস পিটার জার্মানির নাগরিক। তাঁর পোল্যান্ডের পাসপোর্ট রয়েছে। আটক হওয়া তিন ব্যাংক কর্মকর্তা হলেন মোরশেদ আলম মাকসুদ, রেজাউল করিম ও রিয়াজ আহমেদ।
রাজধানীর গুলশান থেকে রবিবার রাতে থমাস পিটারকে আটক করা হয়েছে। পরে সংবাদ ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানাবে ডিবি।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার সোমবার সকালে ওই বিদেশিকে গ্রেফতারের কথা জানিয়েছেন।
গত ১৪ ফেব্রুয়ারি ইউসিবি কর্তৃপক্ষ বনানী থানায় মামলা করে এজাহারের সঙ্গে সিসিটিভির ভিডিও জমা দেয়া হয়। ওই বিদেশি যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে, সেজন্য বিমান, নৌ ও স্থলবন্দরগুলোতে নজরদারি চালাতে অনুরোধ করা হয় ব্যাংকের পক্ষ থেকে।IMG0
