বায়েজিদের চারটি স্পটে জুয়া খেলা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২১:১৮

সিএমপি-র বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ সংলগ্ন মোহামেডান স্পোর্টিং ক্লাব (ব্লুজ), মিয়ার পাহাড়, স্টারশিপ গলি ও রৌফাবাদ রেলক্রসিং এলাকায় স্থানীয় কতিপয় চক্র জমজমাট জুয়া খেলার আসর বসিয়ে পুরো এলাকাবাসীর স্বাভাবিক জীবন বিষিয়ে তুলেছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চক্রটি এই জুয়ার আসর চালাচ্ছে। উল্লিখিত চারটি স্পটের জুয়ার আসরে বহিরাগত সন্ত্রাসী, ছিনতাইকারী ও বখাটেদের আগমন ঘটে সবসময়। এরা মদ-গাঁজা, ইয়াবা সেবন করে মাতাল হয়ে চলার পথে গার্মেন্টস-কর্মী ও স্কুল-কলেজের ছাত্রীদের উদ্দেশ্য করে অশ্লীল বাক্য ছুড়ে দেয়। সেখানে নানা অসামাজিক কার্যকলাপও চলে। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাদের শারীরিক নির্যাতনসহ নানাভাবে হয়রানি করা হয়। আমরা এ বিষয়ে সিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আর্কষণ করছি।

রাশেদুল ইসলাম রাশেদ

বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম