হিমাংশু বিশ্বাসঘাতকতা করেছে, এমনটা কখনো বলিনি’

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২১:১৯

কয়েক মাস আগে বলিউডের অন্যতম আলোচনা ছিল সঙ্গীতশিল্পী নেহা কাক্করের প্রেমের বিচ্ছেদ। প্রাক্তন প্রেমিককে নিয়ে বিভিন্ন আবেকঘন কথাও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লিখেছেন। এমনকি তার কান্নার বেশকিছু ভিডিও পাওয়া যায়। সেই সময়টা নিজের কাজ প্রায় বন্ধ করে দিয়েছিলেন নেহা। তবে খুব দ্রুতই তা কাটিয়ে উঠতে পেরেছিলেন। মাঝে অন্যান্য প্রসঙ্গ নিয়েও খবরের শিরোনাম হয়েছেন তিনি। আবারো পুরোনো আলোচনায় ভারতীয় এই গায়িকা। সম্পর্ক বিচ্ছেদের সময় বিভিন্ন বিষয় নিয়ে দোষ দিয়েছিলেন তার প্রাক্তন প্রেমিক হিমাংশু কোহলিকে। তবে সেই বিষয়ে এখন তিনি অপরাধবোধে ভুগছেন বলে জানান।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে নেহা বলেন, ‘আসলে সম্পর্ক বিচ্ছেদের সময়টায় আমি অনেককিছুই না বুঝে বলেছি। হিমাংশুকে নিয়েও বিভিন্ন কথা বলেছিলাম যেমনটা সে আসলেই নয়। আর ব্যক্তিগত বিষয়গুলো এভাবে সবার সামনে আনার সিদ্ধান্তটাও আমার ভুল ছিল।’ তাদের এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে লেখেন। সেখানে নেহার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে বলে লেখেন অনেকে। তবে বিষয়টিতে একদমই একমত নন নেহা। তিনি সম্প্রতি এ নিয়ে টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘হিমাংশু বিশ্বাসঘাতকতা করেছে, এমনটা আমি কখনো বলিনি। একটা সম্পর্কের বিচ্ছেদ মানেই অসম্মান নয়। এ নিয়ে আমি হয়তো অনেক ভুল কিছু করেছি। তবে সেটি হিমাংশুর একার দোষ নয়।’