নীলফামারীর জলঢাকায় প্রায় ৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
সোমবার বিকেলে কৈমারী স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে আলোচনা সভায় অংশ নেন তিনি। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন, কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদার রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মকছুদার রহমান লেলিন প্রমুখ।
এর আগে তিনি সরকারি অর্থায়নে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে মীরগঞ্জহাট বহুমূখী উচ্চ বিদ্যালয়, রশিদপুর বালিকা স্কুল এন্ড কলেজ ও টেংগনমারী ডিগ্রি কলেজে ২ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে তিনটি বহুতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ ছাড়া উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে ৪ কোটি ২৮লাখ টাকা ব্যয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় পৃথক ৪টি ইউনিয়নে ৮ কি.মি. পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এলজিইডি অফিস সূত্রে জানা যায়, রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ৩ কি.মি., কৈমারী ২ কি.মি.,ধর্মপাল ২ কি.মি. ও মীরগঞ্জ ১ কি.মি. পাকা সড়ক নির্মাণ করা হবে।
