কুষ্টিয়ার মিরপুরে ১১টি ইউনিয়ন পরিষদে ৫৮৫ জন প্রার্থী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫৫
কুষ্টিয়ার মিরপুরে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শেষে  মোট ৫৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১০৭ জন ও সাধারণ ৪১৪ জন।
বহলবাড়ীয়া ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সোহেল রানা, বিএনপির সাইফুল ইসলাম, জাসদের সাইদুর রহমান মন্টু, বিএনপির বিদ্রোহী আব্বাস উদ্দিন, সাইদুর রহমান ও সুলতান সোহেন জামান, মওদুদ আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
তালবাড়ীয়া ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আব্দুল হান্নান, বিএনপির মাসুদুর রহমান, জাসদের আরিফুল ইসলাম, আওয়ামীলীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু, জাসদের বিদ্রোহী আবু সালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
বারুইপাড়া ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ডাঃ শফিকুল ইসলাম মন্টু, বিএনপির মাসুদুল হক, জাসদের সাইদুর রহমান, ইসলামী আন্দোলনের মহম্মদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাজমুল হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।
ফুলবাড়ীয়া ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের হাজী আব্দুস সালাম, বিএনপির খোন্দকার টিপু সুলতান, জাসদের মিজানুর রহমান, আওয়ামীলীগের বিদ্রোহী নূরুল ইসলাম ও জামায়াতের আব্দুর রাজ্জাক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
আমলা ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আনোয়ারুল ইসলাম মালিথা, বিএনপির রওশন আলী, জাসদের গুলজার হোসেন, আওয়ামীলীগের বিদ্রোহী নজরুল ইসলাম সেন্টু, জামায়াতের রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
সদরপুর ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের রবিউল হক, বিএনপির মোশারেফ হোসেন, জাসদের হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জমির উদ্দিন, আওয়ামীলীগের বিদ্রোহী আশরাফুল ইসলাম, মাজেদুর আলম বাচ্চু, বিএনপির বিদ্রোহী রমজান আলী, জামায়াতের আব্দুর রহিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
ছাতিয়ান ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের জসিম উদ্দিন বিশ্বাস, বিএনপির আনছার আলী, জাসদের আব্দুল জলিল রতন বিশ্বাস, জামায়াতের জোমারত আলী ও মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
পোড়াদহ ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আনোয়ারুজ্জামান বিশ্বাস, বিএনপির খন্দকার মেহেদী হাসান পলাশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, আওয়ামীলীগের বিদ্রোহী বেনজীর আহমেদ, ফারুকুজ্জামান জন, শাহ আলম বিপ্লব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
কুর্শা ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আব্দুল হান্নান, বিএনপির আলামিন, জাসদের ওমর আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামসুল আলম, আব্দুর রাজ্জাক মনোনয়নপত্র দাখিল করেন।
মালিহাদ ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আলমগীর হোসেন, বিএনপির নূর-এ-আল আমীন বুলবুল, জাসদের বদর উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হেলাল উদ্দিন ও আব্দুল হামিদ মনোনয়নপত্র দাখিল করেন।
আমবাড়ীয়া ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আব্দুল বারী টুটুল, বিএনপির লুৎফর রহমান সাবু ডাক্তার, জাসদের মশিউর রহমান, জাসদের বিদ্রোহী মোসারফ হোসেন, আওয়ামীলীগের বিদ্রোহী হাসান আলী, আব্দুর রাজ্জাক ও হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
 উল্লেখ্য মনোনয়নপত্র জমাদানকারী চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের ৯ জন, বিএনপির ৪ জন ও জাসদের ৩ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।