নাগরিক টিভিতে ‘বাঙ্গি টেলিভিশন’

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২১:২৭

নাগরিক টিভিতে আগামীকাল থেকে শুরু হবে হাস্যরসাত্মক কাহিনি   ‘বাঙ্গি টেলিভিশন’। এর নেপথ্যে আছেন জনপ্রিয় অভিনেতা   মোশাররফ করিম ও নির্মাতা-অভিনেতা কচি খন্দকার। মোশাররফ করিম বলেন, ‘পৃথিবীতে কত ধরনের টেলিভিশন আছে। যেমন-স্পোর্টস, নিউজ, রান্না, অ্যাডভেঞ্চার, ট্রাভেল প্রভৃতি। ঠিক সেরকমের একটি টেলিভিশন বাঙ্গি টেলিভিশন! বাঙ্গি টেলিভিশনের মূল উদ্দেশ্য  বিনোদনের মাধ্যমে মানুষের মন জয় করা। এই টেলিভিশনের শ্লোগান একটু অদ্ভুত—ফাটে না ফাটায়। মূলত এই ট্যাগ লাইন ধরে টেলিভিশনটি এগিয়ে যাবে।’ কচি খন্দকার বলেন, ‘এই   টেলিভিশনের মালিক ধনাঢ্য শিল্পপতি আবুল কাশেম। তিনি দু’জন অন্যতম ক্রিয়েটিভকে ডিরেক্টর হিসেবে তার টেলিভিশনে যুক্ত করেছেন। তারা ক্রিয়েটিভ ডিরেক্টর এবং এই টেলিভিশনের মালিকানার সঙ্গে যুক্ত। এই টেলিভিশনে যেমন সিইও, হেড অব প্রোগ্রাম, হেড অব মার্কেটিং, প্রোগ্রাম প্রডিউসারসহ অসংখ্য কর্মচারী- কর্মকর্তা যুক্ত। টেলিভিশনটির নাম বাঙ্গি কিভাবে হয়, মূলত এখান থেকেই এর কাহিনি সূচনা।’