এইচডব্লিউ চ্যানেলে শুধু নিজের গাওয়া গানগুলোই প্রকাশ করবো—এমন ঘোষণা দিইনি। বলেছিলাম, এই চ্যানেলে নিজের কাজগুলো তুলে ধরবো। অনেকদিন ধরে এমন একটি প্লাটফর্মের কথা ভেবেছি, যেখানে নিজের সৃষ্টি আলাদা করে তুলে ধরবো। এইচডব্লিউ ইউটিউব চ্যানেল তেমনই একটি প্লাটফর্ম যেখানে আমার সৃষ্টিকর্ম স্থান পাবে। ভবিষ্যতে ভক্তরা যাতে নিশ্চিত হতে পারেন, এই চ্যানেলে হাবিব ওয়াহিদের যত নতুন গান আছে তা শোনা যাবে। তবে নিজের চ্যানেলের বাইরে অন্য কোনো প্রকাশকের জন্য গান করবো না—সেটা ভাবলেও ভুল হবে। যে কাজগুলো একান্ত নিজের মতো করে তৈরি করতে পারবো, সেগুলো নিজের চ্যানেলে প্রকাশ করবো।
নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত নতুন গান প্রকাশ প্রসঙ্গে
সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ
