২৫ শতাংশ বেতন বাড়ছে মাশরাফিদের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৮
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে।  সোমবার বোর্ড সভায় সেই সুপারিশের অনুমোদন দেয়া হয়েছে।
 
বেতন বাড়াতে বোর্ডের কাছে বেশ কয়েকদিন আগেই সুপারিশ করেছিল বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি। ২৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে ক্রিকেটারদের বেতন।
 
গত বছরও ক্রিকেটারদের বেতন বাড়িয়েছিল বিসিবি। ‘এ+’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসিক বেতন পাচ্ছেন ২ লাখ টাকা। বাকি চার ক্যাটাগরির মধ্যে ‘এ’-ক্যাটাগরিতে ১ লাখ ৭০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১ লাখ ২০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৯০ হাজার ও ‘ডি’ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা। এছাড়া দলের দায়িত্ব-ভাতা হিসেবে অধিনায়ক পান বাড়তি ২০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক পান ১০ হাজার টাকা করে।
এবার তাদের আয়ের সঙ্গে যোগ হচ্ছে আরও ২৫ শতাংশ।