ফকিরহাটে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন ২ ইউপি চেয়ারম্যানসহ চারজন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১২
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নের মধ্যে দুজন চেয়ারম্যান ও দুজন ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
 
গত সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ফকিরহাট সদরে শিরিনা আক্তার কিসলু ও মুলঘর ইউনিয়নে হিটলার গোলদার মনোনয়নপত্র জমা দেয়। এছাড়া বেতাগা ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে দিপিকা রানী দাশ ও বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। এ সব প্রার্থীদের বিপক্ষে কোন মনোনয়নপত্র জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দিতায় তারা নির্বাচিত হতে চলেছেন।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।