দেশের স্বনামধন্য আইটিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসির সাথে স্পন্সরশীপ চুক্তিবদ্ধ হলো গেমিং গ্রুপ ভেনকুইষ্টড প্যারাডক্স সংক্ষেপে ভিপিগেমিং। সম্প্রতি ঢাকার একটি রেস্তোরায় ভিপি গেমিং-এর সকল সদস্যকে জাসি প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্পন্সরশীপ ঘোষনা করলো ইউসিসি। উল্লেখ্য ভিপি গেমিং-এর বর্তমান সদস্য সংখ্যা ৫৫ জন। ইতোমধ্যে তারা বিভিন্ন ইভেন্টে তাদের দক্ষতা প্রমাণ করে আসছে। ভিপি গেমিংয়ের প্রতিষ্ঠাতা সাদ বলেন, ইউসিসি’র পৃষ্ঠপোষকতা পেয়ে টিমের সকল সদস্য অত্যন্ত খুশি এবং এখন তারা অনেক বেশী সাফল্য বয়ে আনতে পারবে বলে আশাপ্রকাশ করেন। বর্তমান ভিপি গেমিং ৫টি গেম ক্যাটাগরিতে টিম গঠন করেছে যেমন :লিগ অফ লিজেন্ড, ডটা, রেইনবোসিক্স, সিএস গো এবং ফোটট্টনাইট।
