শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১২
 
পটুয়াখালীর কলাপাড়ায় এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার আলীপুর বাজারের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত মান্নান গাজী (৪০) উপজেলার লতাচাপলী ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের মাইটভাঙা গ্রামের মো. খালেক গাজীর ছেলে।
 
মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মনিরুল ইসলাম জানান, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আলীপুর বাজারের বরফকলের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
তিনি বলেন, মান্নানের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।