অনার্সের ফরম পূরণে বর্ধিত ফি বাতিলের দাবিতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে কলেজের কিছু শিক্ষার্থী। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বিষয়টি জানান।
