জীবননগরে অগ্নিকাণ্ডে ৩ বসতবাড়ি ভস্মীভূত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৮
জীবননগর উপজেলার বাঁকা প্রতাবপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৩ কৃষকের বাড়ি ভস্মীভূত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে বৈদ্যুতিক মিটার হতে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। 
 
অগ্নিকাণ্ডে আজির বক্সের দুই ছেলে আলতাব হোসেন ও ইঊনূছ আলী এবং আলতাব হোসেনের ছেলে জনির বাড়ি পুড়ে যায়।
 
অগ্নিকাণ্ডে ইঊনূছের একটি হালের বলদ পুড়ে গেছে। জীবননগর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই মুহূর্তের মধ্যে তিন কৃষকের বাড়ি চোখের সামনে পুড়ে যায়। 
 
এ অগ্নিকাণ্ডে নগদ ১৭ হাজার টাকা, আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও কাপড়-চোপড় পুড়ে যাওয়ায় এ তিনটি পরিবার দিশেহারা হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার তিনটি খোলা আকাশের নিচে অসহায় ভাবে দিনযাপন করছে।