সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে সম্প্রতি ৫টি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী ডা. চৌধুরী মোহাম্মদ ওয়াশিউদ্দীন এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মো. সিরাজুল হক
০০০০
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয়ে সাইন্সল্যাব নির্মাণের জন্য তিন লাখ টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু স্কুলের প্রতিষ্ঠাতা মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম.শিবলী নোমানের এর নিকট চেক হস্তান্তর করেন
০০০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৭৫তম সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০০০
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএ) রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং দেশের পেমেন্ট এবং সার্ভিস প্ল্যাটফর্ম ডিমানির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফ আর. বশির সম্প্রতি গুলশানস্থ ইবিএল প্রধান কার্যালয়ে একটি চুক্তি বিনিময় করেন। এর ফলে ডিমানির গ্রাহকরা ভিসা অথবা মাস্টারকার্ডের সাহায্যে ইবিএল স্কাইপে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন
