বইমেলা শুরু হবে সাড়ে চারটায়: শামসুজ্জামান খান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪২
 
রাজধানীতে হঠাৎ ঝড় ও বৃষ্টির কারণে বুধবার অমর একুশে বইমেলা বিকাল তিনটার পরিবর্তে সাড়ে চারটায় শুরু হবে। বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান ইত্তেফাককে এই তথ্য জানিয়েছেন। 
 
ড. শামসুজ্জামান খান বলেছেন, ঝড় ও বৃষ্টির কারণে মেলার নিরাপত্তা ও যাবতীয় দিক বিবেচনা করে বিকাল সাড়ে চারটা থেকে মেলা শুরু হবে। 
 
অমর একুশে বইমেলার আজ ২৪তম দিন। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মেলাটি চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।