বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম পুরোধাও পুঁথিবিশারদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া আর নেই। বুধবার দুপুরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার ঢাকার শমরিতা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
মোহাম্মদ যাকারিয়ার পরিবার জানিয়েছে, ফুসফুস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে গত ২৬ নভেম্বর হাসপাতালে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ভর্তি হয়েছিলেন। গত কয়েকদিন ধরেই তার অবস্থার অবনতি হচ্ছিল। মঙ্গলবার তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। আজ দুপুর ১২টার কিছু আগে চিকিত্সরা তার লাইফ সাপোর্ট খুলে নেন।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি যাকারিয়া প্রত্ত্বতত্ন নিয়ে গবেষণার জন্য ২০১৫ সালে একুশে পদক পান। তার আগে ২০০৬ সালে পান বাংলা একাডেমি পুরস্কার।
মোহাম্মদ যাকারিয়ার ছেলে মারুফ শমসের যাকারিয়া জানান, বুধবার বিকালে লেক সার্কাস তেঁতুলতলা মাঠে তার বাবার জানাজার পর মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাবে।
বৃহস্পতিবার জোহরের পর ধরিকান্দি উপজেলায় গ্রামের বাড়িতে আবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
