এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে প্রতিপক্ষ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে এশিয়া কাপ ২০১৬ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা সংশয় দেখা দেয়। তবে সব সংশয় কাটিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো টি-টুয়েন্টি সংস্করণে আয়োজিত এশিয়া কাপ।
