দিল্লি ডেয়ারডেভিলস নামে দশ বছর পার করে ফেলার পরও কোনো শিরোপা জিততে পারেনি তারা। এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালস নামে খেলবে দলটি। অন্য দিকে খেলোয়াড়ী জীবনে কখনো আইপিএল জিততে পারেননি সৌরভ গাঙ্গুলি। এবার তিনি যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের সাথে। দলটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন সৌরভ। দিল্লির কোচ হিসেবে কাজ করবেন রিকি পন্টিং। দলটির নেতৃত্ব দেবেন শ্রেয়াস আয়ার। এই দলের সাথে যুক্ত হওয়ার খবর জানিয়ে সৌরভ বলেছেন, ‘দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। জিন্দালদের ও জেএসডব্লিউ গ্রুপকে দীর্ঘদিন চিনি। তাই ওদের উদ্যোগে সামিল হতে পেরে রোমাঞ্চিত। ক্রিকেটারদের সঙ্গে এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি।’
