সালথায় ইয়াবাসহ আটক ৫

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৮
ফরিদপুরের সালথায় ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 
 
সালথা থানার এসআই ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারানদিয়া এলাকার কামালের বাড়িতে অভিযান চালিয়ে সোনাপুর ইউনিয়নের ৪-৫-৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ঝর্ণা আক্তার (২২), দলিল লেখক কামাল হোসেন (৩৩), সেলিম খন্দকার (৩০), ফেলু শেখ (৩৫) ও মারুফ হোসেনকে (৩৮) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
 
স্থানীয়রা জানায়, দলিল লেখক কামালের বাড়িতে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবন-সেবিকারা মাঝে মধ্যে মাদক সেবন করে অসামাজিত কাজে লিপ্ত হয়।
 
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।'