অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক মিজানুর রহমানের দ্বিতীয় বই ‘গুণীজনদের স্মৃতিমাখা ছেলেবেলা’। লেখক নিজেই বইটি প্রকাশ করেছেন। বইটির আকর্ষণীয় প্রচ্ছদ করেছেন এসবি মুকুল। পাওয়া যাচ্ছে বইটির পরিবেশক পাঠসূত্রের ২৭৭ নং ও আলপনা প্রকাশনীর ২৮৫ নং স্টলে। মূল্য ১৭৫ টাকা।
বইটিতে বিভিন্ন পেশার ১৭ জন গুণীব্যক্তির শৈশব ও কৈশোর জীবনের স্মৃতিমাখা দিনগুলোর মজার মজার কথা লেখা হয়েছে। শিশু কিশোরসহ সবার কাছে গুণীজনদের শৈশব কৈশোরের স্মৃতিকথা ও জীবনধারা পৌছে দেয়ার মানসে তিনি বইটি লিখেছেন।
সাংবাদিক ও লেখক মিজানুর রহমান ঢাকার ধামরাই উপজেলার বালীথা গ্রামের সন্তান। গত বছর গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম বই ‘গুণীজনদের স্মৃতিমাখা কৈশোর’। ওই বইটিতে সন্নিবেশিত হয়েছে ৩৬ জন গুণীব্যক্তির শৈশব কৈশোরের স্মৃতিকথা। পাঠক সমাদৃত ও চাহিদার কারণে প্রথম বইটির দ্বিতীয় মুদ্রণ করা হয়েছে।
