এবার চেক প্রজাতন্ত্রে জিকা ভাইরাস

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৮
প্রথবারের মতো চেক প্রজাতন্ত্রে জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে বলে জানাল দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
 
খুব শিগগিরিই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি যে আক্রান্ত ব্যক্তি চেকেই আক্রান্ত হয়েছেন নাকি ব্রাজিলের মতো কোনো দেশে ভ্রমণ করার সময় আক্রান্ত হয়েছেন।
 
বিশ্বব্যাপী জিকা আতঙ্ক ছড়িয়ে পড়ায় ১ ফেব্রুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গর্ভবতী নারী জিকায় আক্রান্ত হলে নবজাত শিশুর মাইক্রোসফ্যালিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এএফপি