বাহরাইনে এএফসি অনূর্ধ্ব—২৩ ফুটবলের বাছাইয়ে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের ফুটবল দল এখন কাতারে অবস্থান করছে। ১০ দিনের জন্য ক্যাম্প করতে গিয়েছে ফুটবল দল। ক্যাম্প করার পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলারও ব্যবস্থা হয়েছে।
আজ অনূর্ধ্ব—২৩ ফুটবল দল কাতারের আলসাহানিয়া ক্লাবের বিপক্ষে লড়াই করবে। কাতারের সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে।
প্রীতিম্যাচ বলা হলেও বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডের টার্গেট হচ্ছে নিজেদের খেলোয়াড়রা কতোটুকু ফিটনসে ট্রেনিং করল এবং কতোটুকু প্রস্তুতি হলো তা দেখে নেয়া। তার সহকারী কোচ ডীন মে আছেন গোলকিপিং কোচিংয়ের জন্য। তিনি বাংলাদেশের গোলকিপারদের আলাদা ভাবে প্রশিক্ষন দিচ্ছেন। এই কোচ চার সপ্তাহের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কাতার যাওয়ার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলে জয় পেয়েছে ১-০ গোলে।
