জবি সাংবাদিক সমিতির সভাপতি সোহাইল, সম্পাদক হাসান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটির নিবার্চনে দৈনিক মানকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহাইল মিয়া সভাপতি এবং দ্যা নিউ নেশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
 
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি দৈনিক মানবজমিনের গোলাম মাওলা রুমি, যুগ্ম-সাধারণ সম্পাদক ভোরের কাগজের মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অবজারভারের মাসুম পারভেজ নোবেল, কোষাধ্যক্ষ দ্যা ইন্ডিপেনডেন্টের রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আমাদের সময়ের হুমায়ুন কবির। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ইত্তেফাকের জুবাইর আব্দুল্লাহ এবং ভোরের ডাকের সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছে।