বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, 'সরকার শিক্ষার সকল স্তরে তথ্যপ্রযুক্তি সম্পৃক্ত করে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। ইতোমধ্যে সারাদেশে ২৪ হাজার প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে।'
আজ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান।
জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে জননেত্রী শেখ হাসিনা বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রতিকূলতা সত্ত্বেও পদ্মা সেতু প্রকল্প জলসীমা ও চিটমহলসহ জাতীয় সমস্যাবলী সমাধান করেছেন।
পরে তিনি কলেজের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
